স্বাস্থ্য সেবা ১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০৬:৩৪

করোনার টিকা নিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এবং সচিব তপন কান্তি ঘোষ

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে তারা টিকা নেন

টিকাগ্রহণ শেষে সাংবাদিকদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, সারাদেশে টিকদান কার্যক্রম চলছে বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেওয়া হচ্ছে
বিভ্রান্তি অপপ্রচারে কান না দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে করোনা টিকা নেওয়ার আহ্বান জানান

সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী উপস্থিত ছিলেন

এর আগে দেশে করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার পর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন তিনি

উদ্বোধনের পরপরই নিবন্ধনের জন্য অনলাইনসুরক্ষাপ্ল্যাটফর্ম খুলে দেওয়া হয় ফেব্রুয়ারির তারিখ থেকে দেশব্যাপী ব্যাপকহারে কার্যক্রম শুরু হয়

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রথম টিকা নেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরোনিকা কস্তা এরপর পর্যায়ক্রমে চিকিৎসক হিসেবে প্রথম টিকা নেন মেডিসিন কনসালট্যান্ট ডা. আহমেদ লুৎফর মবিন, তারপর স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশের সদস্য দিদারুল ইসলাম এবং সেনা বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ