নিজস্ব প্রতিবেদক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৪ জন রোগী।
শনিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৬৮ জন এবং ঢাকার বাইরে ২৬৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৮৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এ বছর এখন পর্যন্ত ২৪ হাজার ৩২৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৪৮ জন। মারা গেছেন ৮৯ জন।
আমাদের কাগজ//জেডআই






















