নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯০৩ জন রোগী।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৮২ জনে।
সোমবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৭৫ জনই ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩২৮ জনকে। বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৯০ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৯২ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৪ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯৬৬ জন। এর মধ্যে ২৮ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
আমাদেরকাগজ/এইচএম






















