স্বাস্থ্য সেবা ২৯ অক্টোবর, ২০২২ ০৫:৫২

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬৯

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ৬৯ জন।  এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৩৭ জনে। এছাড়া মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ৪১৯ জনে।

শনিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮০ হাজার ১৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ৩ হাজার ৬৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে সনাক্তকরণের হার ১.৮৮ শতাংশ। মহামারীর শুরু থেকে মোট সনাক্তকরণের হার ১৩.৫৭ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আমাদেরকাগজ/এইচএম