স্বাস্থ্য সেবা ৫ নভেম্বর, ২০২২ ১০:৫৫

নিজের অজান্তে স্তন ক্যানসারে ভুগছেন নাতো ?

নিজস্ব প্রতিবেদক: অনেকেই স্তন ক্যানসারে ভুগছেন, কেউ অল্পতেই যানতে পারেন আবার কেউ বুঝতে পারেন অনেক পরে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে স্তন ক্যানসারের ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে কিছু পরার্মশ দেয়ার চেস্টা করবো।


স্তন ক্যানসার প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বিশেষজ্ঞ ডাক্তার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালে ক্যানসার বিভাগের সহকারী অধ্যাপক ডা. লুবনা মরিয়ম বলেন, স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ে চল্লিশ বছরের পর থেকে। আমরা মনে করি, চল্লিশের পরে যারা আছে, তাদের সিম্পটম থাকুক বা না থাকুক, তারা বছরে একবার ডক্টরকে দেখিয়ে যাবে যে তার ব্রেস্টে কোনও প্রবলেম আছে কি না। আর ডক্টর যদি মনে করে তার কোনও পরীক্ষা করতে হবে, তো উনি করবেনই। চল্লিশের পরে আমরা স্ক্রিনিংয়ের কাজটা শুরু করতে বলি। পঁয়তাল্লিশের পরে মেমোগ্রাফি নামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা আছে, যার মাধ্যমে ক্যানসারটা খুব ছোট অবস্থাতে ধরে ফেলা যায়।

চল্লিশের নিচে যেসব মেয়ে আছে, তারা কী করবে?

ডা. লুবনা মরিয়ম বলেন, তারা যেটা করতে পারে, নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করা। এটাকে আমরা বলি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। এটা সাধারণত বিশ বছরের পর থেকে শুরু করতে পারে। তারা কী করবে। এটার দুটো পার্ট আছে। একটা হলো, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে ব্রেস্টের সাইজ দুটো একই আছে কি না, কোথাও কোনও ফোলা আছে কি না, স্কিনে চেঞ্জ আছে কিনা, কোথাও রেড হয়ে যাচ্ছে কি না বা চাকার মতো দেখছে কি না। এটা প্রথমে দেখবে। পরে ফিল করবে। নিজের হাত দিয়ে নিজে ব্রেস্টটা পরীক্ষা করে দেখবে। মাসে একবার দু-তিন মিনিট সময় দিলে কিন্তু এটা হয়ে যায়। তো এটা ২০ থেকে ৪০ বছরের যাঁরা আছেন, তাঁরা নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করতে পারেন। যদি তারা প্রবলেম ফিল করে, তাহলে ডক্টরের কাছে যাবে। ডক্টর আবার তার মতো করে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে।

৪০ বা ৪৫ বছর বয়সে যাঁরা সাধারণ জীবন যাপন করেন, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডা. লুবনা মরিয়ম বলেন, অবশ্যই। ব্রেস্টের ঝুঁকিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যার পরিবারের মধ্যে ব্রেস্ট ক্যানসার আছে, হয়তো মা-ফুফু-খালা। পারিবারিকভাবে ব্রেস্ট ক্যানসার থাকলে তার ঝুঁকি একরকম, ঝুঁকিটা বেশি। আরেকটা গ্রুপ আছে, তাদের পরিবারে কোনও হিস্ট্রি নেই, কিছু নেই। সাধারণ জীবন যাপন করছে। তারা কি রিস্কে নেই, অবশ্যই তাদের রিস্ক আছে।
আমাদের কাগজ/ ইআ