নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৭ জন। তবে গত ২৪ ঘন্টায় দেশে কারো মৃত্যু হয়নি।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪২৫ জন। এছাড়া মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৫ হাজার ৭৮২ জনে।
শনিবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮২ হাজার ৩১২ জন।
উল্লেখ্য, দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
আমাদেরকাগজ/এইচএম






















