স্বাস্থ্য সেবা ২১ নভেম্বর, ২০২২ ০৭:১৩

করোনায় আর একজনের মৃত্যু, শনাক্ত ২৬

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ২৬ জন।

এ নিয়ে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৩১ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩৯৩ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ৩ হাজার ৯৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। ৩ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৬৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ৯৫২ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

আমাদেরকাগজ/এইচএম