স্বাস্থ্য সেবা ২৫ নভেম্বর, ২০২২ ০৫:১৬

মৃত্যুশূন্য দিনে করোনায় শনাক্ত ১৯

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ১৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৩১ জনে থাকছে। এছাড়া মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৮৮ জনে।

শুক্রবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৫ হাজার ৪১৭ জন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ২৪৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

আমাদের কাগজ//জেডআই