স্বাস্থ্য সেবা ২৬ জানুয়ারি, ২০২৩ ০৪:৫৪

দেশে করোনায় আরও ১৬ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৭২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ।

দেশে এখন পর্যন্ত সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪১ জনের । সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯১ হাজার ৭৯২ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

আমাদেরকাগজ/ এইচকে