স্বাস্থ্য সেবা ২৭ জানুয়ারি, ২০২৩ ০৬:২২

দেশের করোনায় আরও ১২ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১২ জন। মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫০৬ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪১ জনে অপরিবর্তিত আছে। শুক্রবার, ২৭ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৯৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৪০৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৯ জন।

দেশে প্রথমবারের মতো ২০২০ সালের ৮ মার্চ তিনজনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু ঘটে। এরপর ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

আমাদেরকাগজ/ এইচকে