স্বাস্থ্য সেবা ৩০ জানুয়ারি, ২০২৩ ০৫:০৩

মৃত্যুশূন্য দিনে ১১ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে আরও ১১ জনের । মোট শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৫৪৩ জন। নতুন করে কারও মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪২ জনে অপরিবর্তিত থাকছে। সোমবার, ৩০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪৬৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৪৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৬৯৪ জন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ তিনজনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু ঘটে।

আমাদেরকাগজ/ এইচকে