নিজস্ব প্রতিবেদক: বাদুড় থেকে সংক্রমিত নিপাহ ভাইরাসের কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (৪ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'নিপাহ একটি মারাত্মক ভাইরাস। এতে আক্রান্তদের ৭৫ শতাংশেরই মৃত্যু হয়। এ ভাইরাসের কোনো ভ্যাকসিন ও চিকিৎসা নেই। কাজেই আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে।'
তিনি জানান, চলতি শীত মৌসুমে নিপাহ ভাইরাসে আক্রান্ত আটজনের মধ্যে পাঁচজনই মারা গেছেন। এরই মধ্যে আক্রান্তদের চিকিৎসার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে ২০টি এবং মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে ৫টি বেড তৈরি করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমাদের দেশে অনেক উন্নয়ন হয়েছে ও অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন থমকে যাবে, গরিব মানুষের ভাতা বন্ধ হয়ে যাবে। কারণ ইতিপূর্বে বিএনপির আমলে আমরা তা দেখেছি।'
আমাদেরকাগজ/এইচএম






















