নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
রোববার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪ জন ঢাকার। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন চারজন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ১৫ জন এবং ঢাকার বাইরে ২২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫৮ জন। এর মধ্যে ঢাকায় ৩১৩ জন এবং ঢাকার বাইরে ৩৪৫ জন। এ সময় সুস্থ হয়েছেন ৬১৫ জন এবং মৃত্যু হয়েছে আটজনের।
আমাদেরকাগজ/এইচএম






















