স্বাস্থ্য সেবা ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:২৭

আরও ৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় ১৫ জন এবং ঢাকার বাইরে ১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৩ জন। এর মধ্যে ঢাকায় ৩১৫ জন এবং ঢাকার বাইরে ৩৪৮ জন। এ সময় সুস্থ হয়েছেন ৬২৫ জন এবং মৃত্যু হয়েছে আটজনের।

আমাদেরকাগজ/এইচএম