স্বাস্থ্য সেবা ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৩৯

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ১৫

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনে অপরিবর্তিত রয়েছে। তবে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭০৩ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৭ হাজার ৮১৭ জন। একই সময়ে ১ হাজার ৭০৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৭১২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৮ শতাংশ।

আমাদেরকাগজ/এইচএম