আমাদের কাগজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় ভাইরাসের সংক্রমণ গত দিনের তুলনায় কমেছে। তবে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে।
এদিকে,প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২৮ হাজার ৭৭২ জন সংক্রমিত হয়েছেন জাপানে। দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৬১ জন সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রে। আর তৃতীয় সর্বোচ্চ ২০ হাজার ৯১১জন আক্রান্ত হয়েছেন জার্মানিতে।
২১৩ জনের মৃত্যু হয়েছে জাপানে। আর তৃতীয় সর্বোচ্চ ১২৫ জন মারা গেছেন জার্মানিতে।
এদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮১ লাখ ২৭ হাজার ১৯৭ জনে। অপরদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৭ লাখ ৮৬ হাজার ৭৩৫ জনে।
আমাদের কাগজ/এমটি






















