স্বাস্থ্য সেবা ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৪৭

দেশে আরও পাঁচজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় দেশে আরও পাঁচজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৭৪৩ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪৫ জন।

আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৪টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৭৯৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ৭৯৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৪০৭ জনের।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৯ হাজার ৯৫ জন।

আমাদেরকাগজ/এইচএম