স্বাস্থ্য সেবা ৩০ মার্চ, ২০২৩ ০৭:২৫

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে ৬ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার, ৩০ মার্চ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে তিনজন ঢাকার এবং তিনজন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮৪৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়প্রাপ্ত হয়েছেন ৮১০ জন। মারা গেছেন ৯ জন।

গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা যান ২৮১ জন।

আমাদেরকাগজ / এইচকে