স্বাস্থ্য সেবা ২৮ এপ্রিল, ২০২৩ ০৪:৩৫

গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার, ২৮ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ১৩১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৮ হাজার ২০৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৬৪০ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

আমাদেরকাগজ / এইচকে