স্বাস্থ্য সেবা ১২ জুন, ২০২৩ ০৫:১৪

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৬৫০ জন।

সোমবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১১ জুন ) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ১৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫০ জন ও ঢাকার বাইরের ৩০ জন।

চলতি বছরের ১ থেকে ১২ জুন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ৩৯৯ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৬২ জন। আর ঢাকার বাইরে অন্য বিভাগে ভর্তি হয়েছে ৮২৮ জন।

অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ৫৬২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা দুই হাজার ১২ জন এবং ঢাকার বাইরে ৭০২ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ২৬ জন।


আমাদেরকাগজ/এইচএম