স্বাস্থ্য সেবা ১০ জুলাই, ২০২৩ ০৬:৪৫

মৃত্যুশূন্য দিনে করোনা শনাক্ত ৬১

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৬২ জনের। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৩ হাজার ২২২ জন।

সোমবার (১০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৫টি ল্যাবে ২৪ ঘণ্টায় এক হাজার ৫৭১টি নমুনা সংগ্রহ করে সমান সংখ্যক পরীক্ষা করা হয়ে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৯৪টি।  

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় ১২০ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১০ হাজার ৬৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার তিন দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আট জন আইসোলেশনে এসেছেন এবং আইসোলেশন থেকে চার ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট আইসোলেশনে এসেছেন চার লাখ ৫২ হাজার ৫৬৪ জন এবং আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন চার লাখ ২৩ হাজার ২৬৩ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ২৯ হাজার ৩০১ জন।  


আমাদেরকাগজ/এইচএম