স্বাস্থ্য সেবা ৩০ আগস্ট, ২০২৩ ০৭:০১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আরও ২৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৯ জন, আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৬৮ জন।

বুধবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯০৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৫৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৫০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৭ হাজার ১৪৬ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬৪ হাজার ৩৫৪ জন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১২ হাজার ৪৭৮ জন। ঢাকায় ৫২ হাজার ৮১৬ এবং ঢাকার বাইরে ৫৯ হাজার ৬৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

আমাদেরকাগজ/এইচএম