ডেস্ক রিপোর্ট ।।
ফুলকপির মৌসুম চলছে। বিভিন্ন রঙের ফুলকপি বাজারে পাওয়া যায়। এসব ফুলকপি বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর। কমলা রঙের একটি ফুলকপির প্রকার আছে যেটা বেটা কেরটিন ও ভিটামিন এ পুষ্টিতে ভরপুর।
বেগুনি রঙের ফুলকপি এন্থস্যানিন এ সমৃদ্ধ, যেটা অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, সবুজ রঙের ফুলকপির নাম ব্রোকোফ্লাওয়ার। এর মধ্যে ভিন্ন পুষ্টি পাওয়া যায় যেমন- প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন বি, ভিটামিন কে এবং ফোলেটস।
ফুলকপির স্বাস্থ্য উপকারিতা:
(১) এটি ক্যানসারের আশঙ্কা কমাতে সাহায্য করে
(২) জ্বালাপোড়া নির্মূল করতে সহায়ক
(৩) হার্ট এবং ব্রেন এর রোগ থেকে রক্ষা করে
(৪) পাচনতন্ত্র জন্য উপকারী
(৫) ওজন কমাতে সাহায্য করে
(৬) চোখ ও ত্বকের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী






















