স্বাস্থ্য সেবা ৭ নভেম্বর, ২০১৯ ০৬:৪৬

দেশের ১৬.৮ ভাগ মানুষ মানসিক রোগে আক্রান্ত

ডেস্ক রিপোর্ট ।।

দেশে প্রাপ্ত বয়স্ক মানুষের মধ্যে ১৭ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত, এমন তথ্য উঠে এসেছে জাতীয় মানসিক স্বাস্থ্য ২০১৮-১৯ এর জরিপে। এর আগে সর্বশেষ ২০০৩-২০০৫ সালে এই জরিপ পরিচালিত হয়েছিল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের কনভেনশন হলে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।  

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব (সেবা) আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত রয়েছেন।