স্বাস্থ্য সেবা ১১ নভেম্বর, ২০১৯ ১২:৪৮

যৌনবাহিত রোগের তালিকায় ডেঙ্গু!

ডেস্ক রিপোর্ট।।

ডেঙ্গুকে এডিস মশাবাহিত রোগ হিসেবে এতদিন বলা হলেও এবার পাওয়া গেলো ‘আতঙ্কিত হওয়ার মতো’ নতুন খবর। চিকিৎসকরা বলছেন, এইচআইভি, জিকা, হেপাটাইটিস-বি-সহ প্রায় ২৭টি ভাইরাস রয়েছে, যেগুলো যৌন সম্পর্কের মাধ্যমে সংক্রমিত হয়। 

এই তালিকায় এখন ডেঙ্গুও যোগ হলো। এরমধ্যে যৌন সম্পর্কের মাধ্যমে মশাবাহিত ‘জিকা’ সংক্রমিত হওয়ার ঘটনা ইতোমধ্যেই প্রমাণিত। একই কারণে যৌন সম্পর্কের মাধ্যমে ডেঙ্গুও সংক্রমিত হতে পারে। তাই, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, চলতি বছরে দেশে এখন পর্যন্ত (১০ নভেম্বর) মোট ৯৭ হাজার ৮০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে ২৫১ জনের মৃত্যুর তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে ১৭৯টি মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গুতে ১১২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের ডেথ রিভিউ কমিটি।