নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে অটোর সাথে ধাক্কা লেগে কমর উদ্দিন (৭০) নামে বাইসাইকেল আরোহী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর মৌলভীর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কমর উদ্দিন সকাল বেলা নাস্তা খাওয়ার জন্য সাইকেলে চড়ে মৌলভীর হাট বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোর সাথে ধাক্কা লেগে কমর উদ্দিন গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, বিপরীত দিক থেকে আসা অটোর সাথে ধাক্কা লেগে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বর্তমানে ওই বৃদ্ধের লাশ কিশোরগঞ্জ হাসপাতালে রয়েছে।






















