ডেস্ক রিপোর্ট।।
রাজধানী ও তার আশপাশ এলাকায় অভিযান চালিয়ে সালাম দিয়ে ছিনতাই করা পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-আঃ মান্নান ওরফে ফইরা (৪০), মিজানুর রহমান ওরফে বড় মিজান (৩০), জয়নাল আবেদীন ওরফে জিতু (৫০), শহিদুল ইসলাম ওরফে ঠান্ডু (৪৭) ও জিয়াউল হক (৩৮)।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট, ২০১৯ দুপুর ১.৩০ টায় সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্কের দক্ষিণ পার্শ্বে গভঃ মুসলিম হাই স্কুলের সামনে থেকে রাফিউল করিম হাসনের রিক্সার গতিরোধ করে সালাম দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা ৬৭ হাজার টাকা ছিনিয়ে নেয় সালম পার্টির সদস্যরা। ঐদিন এ সংক্রান্তে সূত্রাপুর থানায় একটি মামলা রুজু হয়।
মামলাটি তদন্তকালে ২৮ আগস্ট’১৯ দিনভর ঢাকা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় একটানা অভিযান চালিয়ে সালাম পার্টির উল্লেখিত সদস্যদের গ্রেফতার করে সূত্রাপুর থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চলমান পথচারি ও রিক্সার যাত্রীদের গতিরোধ করে পূর্ব পরিচয়ের অভিনয় করে সালাম দিত এবং কথাবার্তার একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়ঁসা ছিনতাই করত। তাদের বিরুদ্ধে ঢাকা শহরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।






















