সারাদেশ ২১ এপ্রিল, ২০২৬ ০৮:০৫

নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

জেলা প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিয়ামতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন।