নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
এবারের নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ এবং সবুজ-ইলিয়াস পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী রয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফরিদা ইয়াসমিন ও কামাল উদ্দিন সবুজ। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইলিয়াস খান ও ওমর ফারুক। সিনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিজুল ইসলাম ভূঁইয়া, হাসান হাফিজ ও রাশেদ চৌধুরী। সহ-সভাপতি পদে খন্দকার হাসনাত করিম ও রেজোয়ানুল হক রাজা।

















