জাতীয় ৫ জানুয়ারি, ২০২১ ০৭:৪০

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক

অভিন্ন ৬টি নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন-জেআরসির টেকনিক্যাল কমিটির দুদিনব্যাপী ভার্চ্যুয়াল বৈঠক শুরু হয়েছে

আজ মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটে বৈঠক শুরু হয় আগামীকাল বুধবার বিকেল ৩টায় বৈঠক শেষ হবে মন্ত্রণালয় সূত্র তথ্য নিশ্চিত করেছে

জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠকে বাংলাদেশ-ভারতের মধ্যে যে ৬টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হবে, সেগুলো হলোখোয়াই, ধরলা, দুধকুমার, মনু, মুহুরী গোমতী এছাড়া, গঙ্গা তিস্তার পানি বন্টন, সীমান্তবর্তী নদীগুলোর তীরসুরক্ষা নিয়েও আলোচনা হবে

উল্লেখ্য, বাংলাদেশ ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গত ১৭ ডিসেম্বর ভার্চ্যুয়াল বৈঠক হয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ে তাগিদ দেন দুই শীর্ষ নেতার বৈঠকের পরই দুই দেশের মধ্যে জেআরসির বৈঠকের প্রক্রিয়ায় গতি পায় সে অনুযায়ী জেআরসির টেকনিক্যাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে

জেআরসির শীর্ষ পর্যায়ের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে আগামী মার্চ মাসে