ডেস্ক রিপোর্ট ।।
একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
সংবিধানে ৬০ দিনের বাধ্যবাধকতা থাকায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা থাকলেও এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হতে পারে।


















