জাতীয় ১১ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৪৮

স্বর্ণের দাম কমল ভরিতে ১১৬৬ টাকা

ডেস্ক রিপোর্ট।। 

বুধবার থেকে স্বর্ণের দাম কমেছে বলে জানিয়েছে বাজুস ।  ফলে আগামী কাল থেকে প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা কমে বিক্রি হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার নতুন এ দর ঘোষণা করে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

বুধবার থেকে নতুন দর:  
নতুন দাম: ২২ ক্যারেট ৫৬৮৪২ টাকা। ২১ ক্যারেট ৫৪৫১০ টাকা। আগে যা ছিল, যথাক্রমে ৫৮ হাজার টাকা, ৫৫৬৭৬ টাকা