জাতীয় ১৭ অক্টোবর, ২০২২ ১২:৩৯

মনসুরাবাদে মাচান ভেঙে ২ শ্রমিক নিহত, আহত ২

রাজধানীর আদাবর মনসুরাবাদ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন আহত হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর)  বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের।

ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, ঘটনায় আহত অপর দুশ্রমিক রিয়াজ রুবেলকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও ভালো না। তাদের শরীরে বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার দেখা দিয়েছে।

নিহতরা হলেন- রেদোয়ান (২৪) আজিম (২৫) রেদওয়ান ময়মনসিংহ জেলার সদর উপজেলার বাসিন্দা আজিম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা বর্তমানে দুজনই ওই ভবনেই থাকতেন।

তিনি বলেন, আদাবর মনসুরাবাদ বাবুর্চি বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির ষষ্ঠ তলায় চারজন শ্রমিক বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন। কাজ করার এক ফাঁকে হঠাৎ তারা মাচান ভেঙ্গে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রেদওয়ান আজিমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে মর্গে পাঠানো হয়েছে।

আমাদের কাগজ/ইদি