জাতীয় ১৬ নভেম্বর, ২০২২ ০৯:৫৫

কুকুর বাঁচাতে প্রাণ দিলেন ব্যবসায়ী

ছবিঃ ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্কঃ শেরপুর সদরের গাজিরখামারে গরু বোঝাই ভটভটি উল্টে আব্দুল জব্বার (৬৫) নামে এক গরুর পাইকার (ব্যবসায়ী) নিহত হয়েছেন। নিহত জব্বার মিয়া বগুড়ার বাসিন্দা। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে সদরের গাজিরখামার এলাকায় এ ঘটনা ঘটে। শেরপুর সদর থানার ওসি বছির আহম্মেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার গরুর হাট-বাজারে গরু কিনতে গিয়েছিলেন জব্বার। পরে বাজার থেকে গরু কিনে ভটভটি করে শেরপুর সদরের পাকুরিয়ার উদ্দেশে রওনা হন। এ সময় ওই এলাকায় এলে রাস্তার মাঝখানে একটি কুকুর দেখতে পান জব্বার। ওই কুকুরকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভটভটি। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি বছির আহম্মেদ বাদল জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। মঙ্গলবার  (১৫ নভেম্বর) রাতে হাসপাতালে নেয়ার মারা যান জব্বার। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

আমাদের কাগজ/ এম টি