জাতীয় ১৭ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৪২

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন 'অসম্ভব' মনে করে জাতিসংঘ

ডেস্ক রিপোর্ট।।

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন মনে করছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া ‘অসম্ভব'৷ বাংলাদেশে বর্তমানে প্রায় এগারো লাখ রোহিঙ্গা আশ্রয় নিলেও রাখাইনে রয়ে গেছে প্রায় ছয় লাখ।

জাতিসংঘের ধারনা, রাখাইনে থাকা প্রায় ছয় লাখ রোহিঙ্গা এখনো গণহত্যার মারাত্মক ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা৷

মানবাধিকার পরিষদ গঠিত এই মিশন গতবছর ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর চালানো অভিযানকে 'গণহত্যা' বলে আখ্যায়িত করেছিলেন৷ সেই সময় তারা সেনাবাহিনীর প্রধান মিন অং লায়িংসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার দাবি করেছিলেন৷

রিপোর্ট থেকে মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ছয়জন জেনারেলসহ একশোরও বেশি ব্যক্তির নাম ছিলো বলে জানা যায়।