জাতীয় ২১ ডিসেম্বর, ২০২২ ১২:১৪

১০০ মহাসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ সারা দেশের ৫০টি জেলায় ১০০টি জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়ক একযোগে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব মহাসড়কের মোট দৈর্ঘ্য ২০৪৯ দশমিক ১৭ কিলোমিটার। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এসব মহাসড়ক উদ্বোধন করেন।

৫০ জেলায় উন্নয়নকৃত ১০০ মহাসড়কের দৈর্ঘ্য ২ হাজার ৪৯ কিলোমিটার।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশের উন্নয়ন কার্যক্রম থেমে যায়। কিন্তু এখন সেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।এ সড়কগুলোর ফলে মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রোজেক্টরের মাধ্যমে যুক্ত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মূখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঞ্চালনায় এতে সরকারের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমাদের কাগজ/এম টি