জাতীয় ২৭ ডিসেম্বর, ২০২২ ০৯:২৫

রংপুর সিটি নির্বাচন

৭৬ কেন্দ্রে এগিয়ে জাপার প্রার্থী মোস্তফা

নিজস্ব প্রতিবেদক: রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার কাজ চলছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। ৭৬টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ৪৪ হাজার ২৩৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল পেয়েছেন ১৬ হাজার ৩০৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন পেয়েছেন ১০ হাজার ৬৫৫ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া পেয়েছেন ৭ হাজার ৪৮৫ ভোট।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে এবার মোট ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০২ জন এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।

তৃতীয় ধাপে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ২২৯টি কেন্দ্রের ১৩৪৯টি কক্ষে ভোটগ্রহণ হয়।

আমাদেরকাগজ/এইচএম