জাতীয় ৫ জানুয়ারি, ২০২৩ ০৯:০৫

শনিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শনিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর শেখ হাসিনা ৭ জানুয়ারি ২০১৯-এ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

আমাদেরকাগজ/এইচএম