জাতীয় ১ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০৮

ঠাকুরগাঁও-৩ জাপার হাফিজ উদ্দীন বিজয়ী

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ উপনির্বাচনে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট।

১৪ দলীয় জোট থেকে ওয়ার্কাস পার্টির অধ্যাপক ইয়াসিন আলী (হাতুরি) পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট। বুধবার, ১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। মেঘলা আবহাওয়া এবং ঠান্ডা বাতাসের কারণে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে থাকে।

১২৮টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল তিন লাখ ২৪ হাজার ৪৩৯ জন। প্রতিটি কেন্দ্রে চারজন পুলিশ দুইজন মহিলা পুলিশ, আনসার সদস্য মোতায়েন করার পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন। আসনটিতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আমাদেরকাগজ/ এইচকে