জাতীয় ১৬ মার্চ, ২০২৩ ০৯:৪৯

শনিবার ঢাকার যেসব এলাকায় গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপ লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার (১৮ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য ১৮ মার্চ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর মিন্টুরোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, পিজি হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আমাদেরকাগজ/এইচএম