জাতীয় ২৫ মে, ২০২৩ ০৬:১৩

৫০ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জায়েদা খাতুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণণা। নির্বাচনের ফলের জন্য অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। এ নির্বাচনে মোট কেন্দ্র ৪৮০টি। এর মধ্যে ৫০ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৭৬ ভোট। স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৯২৬ ভোট। অর্থাৎ ১৫০ ভোটে এগিয়ে আছেন জায়েদা খাতুন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম হাতি প্রতীকে পেয়েছেন দুই হাজার ৪৫২ ভোট।

এর আগে একই দিন সকাল ৮টা থেকে গাজীপুর সিটির ৪৮০টি কেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।


আমাদেরকাগজ/এইচএম