জাতীয় ১৯ জুন, ২০২৩ ০১:২২

বাড়ল ঈদের ছুটি

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্ক: অবশেষে ঈদুল আজহার ছুটি এক দিন বাড়িয়ে চার দিন করার সিদ্ধান্ত এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আজ সোমবার দুপুরে এই অনুমোদন করা হয়। এতে জানানো হয়, আগামী ২৭ জুন ছুটি। আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে এবার ছুটি নির্ধারিত রয়েছে ২৮, ২৯ ও ৩০ জুন।  

এতে বলা হয় সরকারের নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা করায় ১ জুলাইয়ের (শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা। বৈঠকের একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, ঈদুল আজহার ছুটি একদিন (২৭ জুন) বাড়াতে সুপারিশ করে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। ঈদের সময় সড়কে চাপ ও ভোগান্তি কমাতে এই সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

 

প্রসঙ্গত, ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি বরাবরই তিন দিন থাকে। 

১৪৪৪ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের জন্য আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আমাদেরকাগজ/এমটি