ডেস্ক রিপোর্ট।।
সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও বিভিন্ন পত্রপ্ত্রিকার তথ্য বিশ্লেষনে এখন পর্যন্ত ৭৬ জনের মৃত্যের খবর নিশ্চিত হওয়া গিয়েছে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে আক্রান্ত হয়েছে ১৮৭০ জন, এর মাঝে শুধুমাত্র ঢাকায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০৫৩ জন, ঢাকার বাইরে ৮১৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে এবছর জানুয়ারী থেকে আগস্ট পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৮০৪ জন।

















