নিজস্ব প্রতিবেদক
প্রতি বছরের ২৯ সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব হার্ট দিবস। বিশ্বজুড়ে হৃদরোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করা হয়।
বিশ্বের বিভিন্ন দেশের মতো আজ বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। ২০০০ সাল থেকে বাংলাদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘হৃদয় দিয়ে হৃদরোগ প্রতিরোধ’।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারিভাবে প্রতিষ্ঠান নানা আয়োজনের পরিকল্পনা করেছে। আয়োজনের মধ্যে রয়েছে আলোচনাসভা ও ফ্রি মেডিকেল চেকআপ।
উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রতিবছর দুই লাখ ৭৭ হাজার মানুষের মৃত্যু হয়।




















