জাতীয় ২ অক্টোবর, ২০২০ ০৮:১৩

চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

চোখের ফলোআপ চিকিৎসার  সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ের গিয়েছেন অর্থমন্ত্রী মুস্তফা কামাল।শুক্রবার দুপুরে অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার ( অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন।

গত জুলাই মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশে লন্ডন গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসা জরুরি হয়ে পড়েছে।

আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বা কাছাকাছি কোনও সময়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।