জাতীয় ২ অক্টোবর, ২০২০ ১২:২২

কুড়িগ্রামে শারীরিক দূরত্ব মেনে ৪৯৮ মণ্ডপে দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক

করোনার কারণে উৎসবমুখর না করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার ৪৯৮টি মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আজ শুক্রবার (০২ অক্টোবর) দুপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কুড়িগ্রামে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সভায় এ তথ্য জানায় পূজার আয়োজকরা

কুড়িগ্রামে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবি বোস জানান, বৈশ্বিক করোনা মহামারির কারণে উৎসবমুখর না করে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারের দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও প্রতিটি মন্দিরে দর্শনার্থী ও ভক্তদের সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জীবাণুমুক্ত সামগ্রী ব্যবহারের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়

কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেটের পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- জেলা পূজা উদযাপন পরষিদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে।

অন্যদের মধ্যে বক্তব্য দেন পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক রবি বোস, পরিষদ নেতা সুনিল চন্দ্র বর্মন, শ্যামল ভৌমিক, অসীম কুমার সরকার, চন্দনা রানী সরকার, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এসএম ছানালাল বকসি, সাধারণ সম্পাদক অলক সরকার, রাম কৃঞ্চ আশ্রমের সাধারণ সম্পাদক উদয় শংকর চাক্রর্বতী প্রমুখ।