রাজনীতি ২৫ অক্টোবর, ২০২২ ০৯:৩৪

জিয়া নামে মুক্তিযোদ্ধা, চেতনায় ছিলেন পাকিস্তানি: হানিফ

নিজস্ব প্রতিবেদক: জামায়াতকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়ে জিয়াউর রহমান দেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতি করে  গেছেন বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমান নামে মুক্তিযোদ্ধা, চেতনায় পাকিস্তানি ছিলেন। তাই দালাল আইন বাতিল করে সাড়ে ১১ হাজার রাজাকারকে মুক্ত করে দিয়েছিলেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে নাগরিক সমাবেশে অংশ নিয়ে এসব মন্তব্য করেন তিনি। সমাবেশটির আয়োজন করে ‘অপরাজেয় বাংলা’ ঢাকা মহানগর উত্তর।

হানিফ বলেন, জিয়াউর রহমান নামের একজন মুক্তিযোদ্ধা, চেতনায় পাকিস্তানি ছিলেন। তাই দালাল আইন বাতিল করে ১১,৫০০ রাজাকারকে মুক্ত করে। কুখ্যাত রাজাকা গোলাম আযমকে দেশে ফিরিয়ে আনে। নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়ে সমাজে বিভাজন সৃষ্টি করেছে।

স্বাধীনতার পর বিশ্বের কোনো দেশে যুদ্ধাপরাধী গোষ্ঠীর রাজনীতি করার সুযোগ নেই উল্লেখ করে হানিফ বলেন, বাংলাদেশে এখনো স্বাধীনতাবিরোধীরা রাজনীতি করছে। কে এই সুযোগ করে দিল? জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়ে বাংলাদেশের সমাজকে দুই ভাগে বিভক্ত করেছেন। একদিকে জাতির পিতার সৃষ্ট দল আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, অন্যদিকে স্বাধীনতাবিরোধী দল বিএনপির নেতৃত্বে।


আমাদেরকাগজ/এইচএম