রাজনীতি ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৫৯

শোভনকে কলংকিত করা কে এই বিপ্লব?

আন্তর্জাতিক ডেস্ক।।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের কর্মকান্ডে স্বয়ং বিরক্ত প্রধানমন্ত্রী। মাদক গ্রহন থেকে শুরু করে কমিটির বাণিজ্য, চাঁদাবাজি, সংগঠনের বিভিন্ন প্রোগ্রামে সঠিক সময়ে অনুপস্থিত না হওয়া, সিনিয়র নেতাদের ফোন না ধরা, নিজেদের মধ্যে অন্তর্কোন্দল থেকে শুরু করে আরো বিস্তর অভিযোগে অভিযুক্ত ছাত্রলীগের বর্তমান সভাপতি। ইতোমধ্যে সাধারন সম্পাদক গোলাম রাব্বানীর সাথে সাথে গনভবনে স্থায়ী প্রবেশ পাস বাতিল হয়েছে তারও। 

কিন্তু বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যে গোলাম রাব্বানীর এসব অপকর্মের পেছনে ইন্ধনদাতা ও সহযোগী হিসেবে রয়েছেন সোহাগ-নাজমুল কমিটির সাবেক আইন উপসম্পাদক বিপ্লব হাসান পলাশ। গতবছর ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনার পর থেকেই পলাশ দাবি করে আসছেন যে তিনি নিজেই নাকি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বানিয়েছেন। এধরনের তথ্য তিনি প্রচার করলেও ছাত্রলীগের দায়িত্বশীল কারো থেকে কোন প্রতিবাদ করা হয় নি।

আরো পড়ুন: গোলাম রাব্বানীর বক্তব্য অসত্য: জাবি ছাত্রলীগ

ছাত্রলীগ সভাপতি শোভনের সাথে ঘনিষ্ট সম্পর্ক থাকার সুবাদে তিনি পূর্নাঙ্গ কমিটি হওয়ার আগে কমিটিতে পদ দেওয়ার লোভ দেখিয়ে তিনি অনেক নারী নেত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন। এমন কি অনৈতিক সম্পর্ক স্থাপনের বিনিময়ে তিনি অনেককেই পদ পাইয়ে দিয়েছেন বলে শোনা যায়। এসব অনৈতিক কর্মকান্ডের জন্য তাকে হোয়াটস এপ ব্যাবহার করেন বলে জানা যায়। যা ছাত্রলীগের সভাপতি হিসেবে রেজওয়ানুল হক চৌধুরী শোভনের ভাবমূর্তি নষ্ট করে। 

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের নামে যে আর্থিক লেনদেনের বিষয়গুলো শোভনের হয়ে তারই দেখভালের কথা জানা যায় বিভিন্ন সূত্র থেকে।