রাজনীতি ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:২৮

বহাল থাকছে কমিটি ; দায়িত্বে থাকবে না শোভন- রাব্বানী

ডেস্ক রিপোর্ট।। 

ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

তবে এই দুজন দায়িত্বে না থাকলেও বিদ্যমান কমিটি বহাল থাকবে।

শোভনের স্থলে বর্তমান কমিটির এক নম্বর ভাইস প্রসিডেন্ট আল নাহিয়ান খান জয় ও রব্বানীর স্থলে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য যথাক্রমে ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাতে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, নতুনভাবে দায়িত্বপ্রাপ্তরা ছাত্রলীগের পরবর্তী কাউন্সিলের জন্য প্রস্তুতি নিবেন।