রাজনীতি ১২ ডিসেম্বর, ২০২২ ০৮:৪৪

বিরিয়ানির সঙ্গে ঝোল চাওয়ায় খদ্দেরকে ধাক্কা ঝলসে গেল হাত  

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ বগুড়ার আদমদীঘিতে সান্তাহার হোটেলে বিরিয়ানির সঙ্গে ঝোল চাওয়ায় মিঠুন বাঁশফোর (২৩) নামে এক যুবককে ধাক্কা দিয়ে তেলের কড়াইয়ের ফেলে দেওয়ায় ঘটনা ঘটে। এতে ওই যুবক গুরুতর আহত হন ঝলসে যায় তার ডান হাত।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে এশিয়া হোটেলের এক কর্মচারী এ ঘটনা বলে খবর পাওয়া গেছে।ভুক্তভোগী মিঠুন (২৩)রাজশাহীর হরিজন পল্লির মদন বাঁশফোরের ছেলে। তিনি স্থানীয় পিন্টু বাঁশফোরের বাড়িতে বেড়াতে এসেছিলেন। 

 

জানা যায়, রোববার  (১১ ডিসেম্বর)  বিকেলে সান্তাহার এশিয়া হোটেলে বিরিয়ানি খেতে যান পিন্টু-মিঠুনসহ আরও কয়েকজন। বিরিয়ানি নেয়ার পর মাংসের ঝোল চান তারা। এ নিয়ে কর্মচারীর সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিঠুনকে ধাক্কা দেন হোটেল কর্মচারী। এতে গরম কড়াইয়ের ফুটন্ত তেলের ওপর পড়ে যান মিঠুন। এতে তার ডান হাতের কনুই থেকে কবজি পর্যন্ত ঝলসে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান চিকিৎসকরা। 

এ নিয়ে হোটেলটির মালিকপক্ষ জানান, বাগ্‌বিতণ্ডার এক পর্যায়ে মিঠুন বাঁশফোর নিজেই ফুটন্ত তেলের কড়াইয়ে পড়ে যান। কেউ তাঁকে ফেলে দেয়নি।

এ ঘটনার বিচার চেয়ে রোববার সন্ধ্যা ৬টা থেকে হরিজন সম্প্রদায়ের লোকজন সান্তাহার এশিয়া হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের কাগজ/এম টি